ঝিনাইগাতীতে শিক্ষক কর্মচারী ও উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ঝিনাইগাতী সংবাদদাতা
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ শনিবার সমবায় অধিদপ্তর থেকে নিবন্ধিত শিক্ষক কর্মচারী ও উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের একই দিনে বার্ষিক সাধারণ সভা জাতীয় ও সমবায়ী পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পালিত হয়েছে। সকালে উপজেলার আহাম্মদ নগর উচ্চ বিদ্যালয়ের কক্ষে শিক্ষক ও কর্মচারী কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২১ তম বার্ষিক সাধারণ সভা সংগঠনের সভাপতি মাছুদ হাসানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক অভিনূর ইসলামের সঞ্চালনায় শুরু হয়। অপর দিকে ঝিনাইগাতী মিনি স্টেডিয়াম মাঠে উত্তরণ কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২৯তম বার্ষিক সাধারণ সভা সমিতির চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভার কর্মসূচি শুরু হয়। উভয় বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসাবে শেরপুর তিন আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্য থেকে সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, উপজেলা সমবায়ী অফিসার রুকনুজ্জামান, বিএনপির আহবায়ক শাহাজাহান আকন্দ, সদস্য সচিব লুৎফর রহমান, যুঘ¥ আহবায়ক আব্দুল মান্নান, আবু ছালে উপস্থিত ছিলেন। প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও ধানের শীষ প্রতীক উপহার দিয়ে বরণ করে নেয়া হয়। এ সময় মাহমুদুল হক রুবেল বলেন সমবায় সমিতির মাধ্যমে নিজেরা স্বাবলম্বী ও দেশে অর্থনৈতিক চাকা ঘুরানোর সুবর্ণ সুযোগ রয়েছে। সমিতিকে এগিয়ে নেওয়ার পাশাপাশি সমাজে দুর্যোগ সময়ে মানুষের পাশে থাকার আহবান রাখেন। বার্ষিক সাধারণ সভায় সমিতির আয় ব্যয়ের হিসাব দিয়ে সদস্যদের প্রশ্নের উত্তর দেয়া হয়। সকল সদস্য কর্মসূচিতে অংশ গ্রহণ করেন। শেষে র‌্যাফেল ড্র করে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।