তারেক রহমান আমাদের মাত্র নেতা রাজনৈতিক নেতাউনার মাধ্যমেই বাংলাদেশের আমুল পরিবর্তন ঘটাতে পারে-প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

নিজস্ব প্রতিনিধি
‎‎প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন তারেক রহমান আমাদের একজন মাত্র নেতা রাজনৈতিক নেতা।যিনি বাংলাদেশের আমুল পরিবর্তন ঘটাতে পারে।এই পরিবর্তনের সাথে যদি আমরা তাল মিলাই আমাদের প্রত্যেকটি এলাকা আমুল পরিবর্তন হবে।
‎‎শনিবার (২৫শে জুলাই)সকালে জামালপুর জেলা দেওয়ানগঞ্জে সমগ্র দেশে শহর ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ প্রকল্পের আওতায় । দেওয়ানগঞ্জ উপজেলাধীন চিকাজানী ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ কাজের ভিক্তিপ্রস্তুর উদ্ভোদন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য কালে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটণ প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এসব কথা বলেন। তিনি আরোও বলেন,,আগামী বছরের পর থেকে দেখবেন যে টাকা পয়সার আর অভাব নাই, বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হবে ইনশাল্লাহ।তিনি এখন প্রধান মন্ত্রী কিন্তু নিজের গাড়িতে চলেন।সিকিউরিটি ফোর্স কমিয়ে দিয়েছেন। আমরা শংকিত তার সিকিউরিটি বেশি হওয়া দরকার। কিন্তু তিনি মনে করেন আল্লাহতালা আছেন দেখবেন, জিয়াউর রহমানের মতো আরকি।জিয়াউর রহমান যেমন ছিলেন,উনি আরাক জিয়াউর রহমান। ‎সে সময় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন,জামালপুর জেলা প্রশাসক, মোহাম্মদ ইউসুপ আলী। ‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা, ‎উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন। ‎পরে উপজেলা প্রশাসনের আয়োজনে গরিব অসহায় দুস্থদের মাঝে নতুন ঘর করার জন্য। ৪৩টি পরিবারের মাঝে দুই বান করে টিন ও নগদ ৬ হাজার করে টাকা বিতরণ করেন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।