খাদেমুল ইসলাম
জামালপুরের দেওয়ানগঞ্জে ২০২৫-২৬ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) গ্রোগ্রামের আওতায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ্ জহুরুল হোসেনের সভাপতিত্বে এবং দেওয়ানগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তা কৃষিবীদ মোঃ রতন মিয়ার সঞ্চালনায় ২৫ জুন বৃহষ্পতিবার সকালে কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে পার্টনার কংগ্রেস ২০২৬ এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুর জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের (খামার বাড়ী) উপ-পরিচালক মোঃ আলম শরীফ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের প্রশিক্ষণ অফিসার কৃষিবীদ বিপুল কুমার সাহা, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ খবিরুজ্জামান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদ সাদা, ইউআরসি ইন্সট্রাক্টর মহি উদ্দিন আহম্মেদ সহ অন্যান্য। অনুষ্ঠানে অংশগ্রহণ করা কৃষি স্টল পরিদর্শন করেন সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।
দেওয়ানগঞ্জে কৃষি বিভাগের উদ্যোগে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
