মেলান্দহ উপজেলা কৃষি অধিদপ্তর আয়োজনে পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত

আব্দুল হাই
২০২৫-২০২৬ ইং অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল টান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিবিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় পার্টনার কংগ্রেস নামক ”কৃষাণ-কৃষানীদের” সচেতনতা গড়ে তুলতে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গত ২৫ জুন বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত পার্টনার কংগ্রেস সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বিষয় ভিত্তিক গুরুত্বপূর্ণ বক্তব্য-খামারবাড়ি জামালপুর জেলা উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মুহাম্মদ আলম শরীফ খান ও জেলা খামার বাড়ি প্রশিক্ষণ অফিসার পিকন কুমার সাহা।
উপজেলা নির্বাহী অফিসার অফিসার জিন্নাতুল আরা’র সভাপতিত্বে আরোও বক্তব্য রাখেন-মেলান্দহ থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ ওবায়দুর রহমান, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মনজুরুল কবীর মন্জু, সহসভাপতি হাজী আব্দুর রহিম ও সাংবাদিক আজম খান। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে পার্টনার কংগ্রেস সভা শুরু হওয়ার, পর মূহুর্তেই স্বাগত বক্তব্য রাখেন-উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুহাম্মদ আব্দুর রউফ। এ সময় উপজেলা উপসহকারী অফিসার মোঃ কামরুল হাসান সহ অন্যান্য উপসহকারী গণ উপস্থিত ছিলেন।