দেওয়ানগঞ্জ প্রতিনিধি
দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা ও আবাসিক আশপাশ এলাকায় মশার দাপট। অতিষ্ট এলাকাবাসী। ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিনী রোগ দেখা গিয়াছে। মশা নিধনের জন্য দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শাহ জহুরুল হাসান স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আরিফুল ইসলামের কাছে মশানিধনের জন্য একটি কোরিয়ান ফগার মেশিন প্রদান করেন। এ সময় পৌরসভার পরিচিত মুখ মাইনুল ইসলাম মিন্টু, দুপ্রকের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক মদন মোহন ঘোষসহ বিভিন্ন পর্যায়ের সরকারী কর্মকর্তা উপস্থিত ছিলেন।
দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মশা নিধনে হাসপাতালে ফগার মেশিন প্রদান করলেন
