দেওয়ানগঞ্জ বাজার ব্যবসায়ী কর্মচারী কল্যান সমিতির নির্বাচন আনিছ সভাপতি, মাহালম সাধারন সম্পাদক

মদন মোহন ঘোষ
বিপুল উৎসাহ উদ্দীপনায় ও পুলিশী নিরাপত্তার মধ্য দিয়ে মঙ্গলবার অনুষ্ঠিত হয় দেওয়ানগঞ্জ বাজার ব্যবসায়ী কর্মচারী কল্যান সমিতির নির্বাচন। প্রচন্ড গরমকে উপেক্ষা করে ভোরাগন সারিবদ্ধ ভাবে লাইনে দাড়িয়ে ভোট প্রদান করেছে। সকাল ১০টা থেকে ভোট গ্রহন শুরু হয়। শেষ হয় বিকাল ৫টায়। মোট ভোটার সংখ্যা ৪’শ ৫৮ জন। ভোট কাস্ট হয়েছে ৩’শ ৮৬ টি। প্রতিটি প্রার্থীর মধ্যে লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। নির্বাচনে সভাপতি আনিছুর রহমান (সাতা) ২’শ ২ভোট পেয়ে নির্বাচিত হয়েছে, সাধারণ সম্পাদক পদে মাহালম (আনারস) ১’শ ৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ফলাফল ঘোষণার পর নির্বাচিতরা বিজয় মিছিল বাহির করেন। নির্বাচন কমিশন আজীবন সদস্য মহিবুল ইসলাম যুবরাজ, বিশিষ্ট ব্যবসায়ী শ্যামল সাহা, উপদ্রেষ্টা মাহমুদুল হক, আব্দুল সালাম খোকা নির্বাচনে উপস্থিত ছিলেন। নির্বাচনে বিজয়ীদের বিভিন্ন সামাজিক সংঘটন শুভেচ্ছা জানিয়েছেন। ছবিতে. দেওয়ানগঞ্জ বাজার ব্যবসায়ী কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে বিজয়ীদের বিজয় শোভাযাত্রা।