যত দিন বাঁচবো মানুষের কল্যাণে কাজ করে নিজের জীবন উৎসর্গ করতে চাই -মোঃ আনোয়ার জাহিদ মাখন

সেলিম মাহমুদ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলাধীন ৩ নং গুনারীতলা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী-বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল, মাদারগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সভাপতি মোঃ আনোয়ার জাহিদ মাখন জনগনের ভোটে নির্বাচিত হয়ে গুনারীতলা ইউনিয়নকে একটি জনবান্ধব নিরাপদ সুখী সমৃদ্ধ আত্মনির্ভরশীল ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেন।
খবর নিয়ে জানা যায়, ইতিমধ্যে তিনি সাধারণ খেটে খাওয়া মানুষের বিশ্বাস ও আস্থার প্রতীক হিসেবে নিজেকে অধিষ্ঠিত করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক গুনারীতলা ইউনিয়নের কতিপয় ব্যক্তিবর্গ বলেছেন, মাখন ভাই সততা, নিষ্ঠা ও যোগ্যতার বিচারে অন্যদের চেয়ে এক ধাপ এগিয়ে রয়েছেন। বর্তমানে তিনি জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন এই জনদরদী ও মেহনতী মানুষের প্রাণপ্রিয় নেতা।তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে এমপি মহোদয়ের সহযোগিতায় গুনারীতলা ইউনিয়নকে একটি স্বনির্ভর, উন্নত ও আধুনিক ইউনিয়ন হিসাবে গড়ে তুলবেন বলে আমাদের বিশ্বাস।
তারা আরো বলেন:-আমরা এলাকাবাসী মনে প্রাণে মাখন ভাইকে নিয়ে গর্ব করি ও বিশ্বাস করি আগামী নির্বাচনে সেটার প্রমাণ হবে ইনশাআল্লাহ্। তার টাকা পয়সার কোন লোভ নেই, অহংকার নেই, তিনি একজন সৎ, আদর্শবান, নিষ্ঠাবান এবং মহৎ মনের একজন মানুষ। মানুষের বিপদে আপদে তিনি ছুটে যান এবং যথাসাধ্য চেষ্ঠা করেন তাদের পাশে থাকার জন্য। মাদারগঞ্জের সর্বস্তরের মানুষের সাথে রয়েছে তার নিভিড় সম্পর্ক। আমরা মনে করি, তিনি নির্বাচিত হলে, জনগন পাবে আস্থার এক নতুন ঠিকানা। ইউনিয়ন পরিষদ হবে ১০০% স্বচ্ছ, জবাবদিহিতামূলক, গ্রাম আদালত হবে অধিকতর শক্তিশালী, সমাজে প্রতিষ্ঠিত হবে ন্যায় বিচার। আমরা তার সুস্বাস্থ্য, উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করছি। মহান আল্লাহ তায়ালা যেন তাকে নেক হায়াত দান করেন, আমীন।
গুনারীতলা ইউনিয়নের অবকাঠামো উন্নয়ন পরিকল্পনা ও ইউনিয়নবাসীদের নিয়ে তার ভাবনা সম্পর্কে জানতে চাইলে জনাব আনোয়ার জাহিদ মাখন বলেন-আমি রাজনীতি করি জনগনের সেবা করার জন্য, জনগনের পাশে থাকার জন্য, দেশ প্রেমের জন্য, দেশকে যেহেতু ভালোবাসি, তাই দেশের মানুষ কিভাবে ভালো থাকবে, এলাকার মানুষ কিভাবে ভালো থাকবে, কিভাবে সমাজ থেকে অন্যায় অত্যাচার দূর করা যায়, এই ভাবনা আমার সব সময়।
আমি ভাবি, আমার ইউনিয়নের প্রতিটি মানুষ থাকবে, হাসি-খুশি ও প্রাণবন্ত। সকলে মিলে গুনারীতলা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। মাদক, সন্ত্রাস, দূর্নীতি, অনলাইন জুয়া, বাল্যবিবাহ, ইভটিজিং, শিশুশ্রম বন্ধ, নারী ও শিশুনির্যাতন প্রতিরোধে কঠোর পদক্ষেপ থাকবে।
ছাত্র ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে তাদেরকে ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ ও টেবিলমুখী করার ব্যাপারে আমার টেকসই পরিকল্পনা রয়েছে।
এলাকার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ালেখার মানউন্নয়নে আমি নিরলস ভাবে শ্রম দেওয়ার জন্য সদা প্রস্তুত। আমার একটাই চাওয়া, যতদিন বাঁচবো মানুষের কল্যানে কাজ করে যেতে চাই। আমার এলাকার রাস্তাঘাট, হাট-বাজার, মসজিদ-মন্দির সহ সকল প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে আমি যুগান্তকারী মাইলফলক বা দৃষ্টান্ত স্থাপন করতে চাই।
পরিশেষে তিনি এলাকাবাসীর দোয়া সমর্থন ও ভোট প্রার্থনা করেন সেই সাথে শহীদ জিয়া, বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন এবং তারেক রহমান সহ তার পরিবার পরিজনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।