নিজ গ্রামে কদম পড়তেই ফুলের বৃষ্টি ঝরল

মোহাম্মদ আলী
গাড়ি থেকে নিজ গ্রামের মাটিতে কদম পড়তেই ফুলের বৃষ্টি ঝরতে লাগল। বরণকারীরা উচ্চস্বরে স্লোগানে মোখরিত করল চারিপাশ। সকলের মুখে ধ্বনিত হলো ” মনি আপনার আগমন শুভেচ্ছা স্বাগতম”!
গত বৃহস্পতিবার, জামালপুর জেলার পাথালিয়া হযরত শাহ জামাল ( রঃ ) স্কুল এণ্ড কলেজের নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি, জাতীয় সংসদ সদস্য, ড. নিলোফার চৌধুরী মনি এমপি’র এর আগমন উপলক্ষে ফুলের বৃষ্টি ঝরিয়ে ও শ্লোগানে শ্লোগানে বরণ করা হয়েছে তাঁকে।
উল্লেখ্য যে, ড. নিলোফার চৌধুরী মনি এমপি হওয়ার পর এই প্রথম নিজ গ্রামের কোনো প্রতিষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রিত হলেন।
হযরত শাহ জামাল ( রঃ ) স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ, আছাদুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, ফিরোজ মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক, সাইফুল ইসলাম আল- আমিন, বিএনপি নেতা আনিসুর রহমান, আব্দুল লতিফ ও আজাদ রূহানী।
বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক, গোলাম মোস্তফা, সিনিয়র সহাকারী শিক্ষক, পারভেজ উদ্দিন, সাবেক ছাত্রনেতা, একরামুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী, আশরাফুল ইসলাম বুলবুল, আইন উদ্দিন মাস্টার, অবঃ সুবেদার, এমদাদ হোসেন, জিয়াউর রহমান মাস্টার, নজরুল ইসলামসহ অন্যান্যরা।
বক্তারা, প্রধান অতিথির উদ্দেশ্যে বলেন, হযরত শাহ জামাল ( রঃ ) স্কুলটি পাথালিয়া গর্ব। এর কল্যাণে এ গ্রামের হাজারো শিক্ষার্থী নিজ গ্রামে পড়াশোনা করার সুযোগ পাচ্ছে । স্কুলটির কৃতিত্ব ও অর্জনের ফলে এটি আজ কলেজে রুপান্তরিত হয়েছে। এখন স্কুলটি জাতীয়করণ করা সময়ের দাবিতে পরিণত হয়েছে।
প্রধান অতিথিও তাঁর বক্তব্যে পাথালিয়া গ্রামবাসীর অন্যান্য দাবির সাথে স্কুল এণ্ড কলেজটিকে জাতীয়করণে স্বর্বাত্বক চেষ্টা করার আশ্বাস প্রদান করেছেন।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান , একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থী বরণ ও এ বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।