রাজধানীর বিজয় সরণির কলমিলতা বাজারের একটি দুইতলা মার্কেটে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার ভোর সোয়া ৫টার দিকে মার্কেটটির নিচতলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় সকাল সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস সদর দফতর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জানা গেছে, তেজগাঁও, মোহাম্মদপুর, মিরপুর ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ইউনিটগুলো আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বিজয় সরণিতে মার্কেটে আগুন
