রফিকুল বারী
শুভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষে মাদারগঞ্জে মঙ্গল শোভাযাত্রা ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত মাদারগঞ্জ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি লিটন চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক দিলিপ কুমার বর্মণ এর নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। গাবের গ্রাম ঝালুপাড়া জগন্নাথ দেবের নাথ মন্দির থেকে মাদারগঞ্জ উপজেলা চত্বর পরে গাবের গ্রাম বাজার গিয়ে পুনরায় জগনাথ মন্দিরে শেষ হয়। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট মাদারগঞ্জ উপজেলা শাখার আয়োজনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। এ সময় কমিটির নেতৃবৃন্দ সহ স্থানীয় হাজারো সনাতন ধর্মাবলম্বী ও ভক্তবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। ভক্তরা কাঁসা-ঢাকসহ নানা বাদ্যযন্ত্রের সুর ও আনন্দ-উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। আয়োজকরা জানান, হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী সমাজে বিদ্যমান অন্যায় ও অধর্মকে দূর করে সত্য, সুন্দর ও ন্যায় প্রতিষ্ঠার বার্তা নিয়ে ধরাধামে আবির্ভাব ঘটেছিল ভগবান শ্রীকৃষ্ণের। অসাম্প্রদায়িক চেতনা ও শ্রীকৃষ্ণের সেই বার্তা সমাজে ছড়িয়ে দিতেই এই মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়।
মাদারগঞ্জে শুভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও বর্ণাঢ্য র্যালী
