জাল সার্টিফিকেটের সয়লাভ মহলগিরি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে

শামীম আলম
জামালপুর জেলার ইসলামপুর উপজেলার ৯নং গোয়ালেরচর ইউপি মহলগিরী উচ্চ বিদ্যালয়ে জাল সার্টিফিকেটের সয়লাভ। ডিজির আদেশ জাল, ডিজির প্রতিনিধি ও স্বাক্ষর জাল, সার্কুলার পত্রিকা জাল, ২০০৪ এবং ২০১০ সালের প্রজ্ঞাপনে ভৌত বিজ্ঞানে কোন পদ সৃষ্টি হয়নি তবুও তিনি নিয়োগ নিয়েছেন ভৌত বিজ্ঞানে এবং একাডেমি সনদ জালসহ পুরো নিয়োগ প্রক্রিয়া জাল করে চাকরি নিয়েছেন নিম্নের শিক্ষকগণ। মোঃ একরামুল শরীরচর্চা (ঘ৫৬৮৬৩৮৫১) একাডেমি ও বিপিএড সনদ জাল, শবনম মোস্তারি ইংরেজি শিক্ষক (৫৬৮৭২৩৫৩),তার একাডেমিক ও নিবন্ধন সনদ জাল, খাজা নিজাম উদ্দিন (গণিত) (ঘ৫৬৮৭২৩৫২) ফরিদ উদ্দিন (ঘ৫৬৮৬৩৮৬৪),জাহাঙ্গীর আলম (ঘ৫৬৮৬৩৮৬২) ও মোহাম্মদ নাজমুল হাসান জীববিজ্ঞান (ঘ৫৬৮৭২৩৫১) এদের প্রত্যেকের কাছ থেকে মোটা অংকের টাকার বিনিময়ে পুরো নিয়োগ প্রক্রিয়া জালিয়াতি করে নিয়োগ দিয়েছে নিয়োগকালীন কমিটি ও প্রধান শিক্ষক। খুব শীঘ্রই তাদের ইনডেক্স কর্তন করবে শিক্ষা অধিদপ্তর।
এই বিষয়ে ময়ময়নসিংহ উপ পরিচালক নাছির উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমি তদন্ত করে রির্পোট উপরে পাঠিয়ে দিয়েছি।