রাষ্ট্রীয় মর্যাদায় বীরের বিদায়

মোহাম্মদ আলী
যথাযোগ্য সম্মান ও রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানানো হলো দেশের আরো একজন সূর্য সন্তান, বীর মুক্তিযোদ্ধা, সামছুল হক সুরুজ আকন্দকে ( ৭৩ )। গার্ড অব অনার শেষে তাঁকে জামালপুর পৌর গোরস্থানে সমাহিত করা হয়েছে।
গত রোববার ৪ অক্টোবর রাত ১২ টার দিকে বার্ধক্যজনিত কারণে মৃত্যু বরণ করেন জামালপুর পৌর এলাকা পাথালিয়া গ্রামের আকন্দ বাড়ি নিবাসী, বীর মুক্তিযোদ্ধা, সামছুল হক সুরুজ আকন্দ।
পরের দিন সোমবার বাদ যোহর পাথালিয়া মাদ্রাসা মাঠে রাষ্ট্রের পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, তানভীর হায়দার, সহকারী কমিশনার ভূমি, জামালপুর সদর, জামালপুর। আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা, মোঃ সিরাজুল হক, প্রশাসক, জেলা পরিষদ, জামালপুর, বীর মুক্তিযোদ্ধা, মোঃ মজিবুর রহমানসহ অন্যান্য সহযোদ্ধারা।
গার্ড অব অনার শেষে এলাকার স্বর্বস্তরের জনগণ মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে জানাজায় অংশ নেন। জানাজা পর বীর মুক্তিযোদ্ধা, সামছুল হককে জামালপুর পৌর গোরস্থানে সমাহিত করা হয়েছে।
সামছুল হক, চিরবিদায় কালে তিনি স্বস্ত্রীক ৩ ছেলে, ১ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।