রৌমারী সংবাদদাতা
“রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ১৫ দিন ব্যাপী মৎস্য চাষি ছাড়াই জাতীয় মৎস্য পক্ষ শুরু হয়েছে। এনিয়ে এলাকায় সমালোচনার ঝড় বইছে। রোববার সকাল ১০টার দিকে রৌমারী উপজেলা পরিষদে শুভ উদ্বোধন করেন কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তাক। মৎস্যপক্ষ উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম পাপু মিয়া উপজেলা পরিষদ অডিটরিয়াম হলে উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হাসানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা একরামূল হক, উপজেলা জামায়াতের আমীর মো. হায়দার আলী, রৌমারী কুটিরচর স্কুল এন্ড কলেজের প্রভাষক ও উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন, রৌমারী মৎস্য চাষি শহীদ মৌলানা মাসউদ, মৎস্যজীবী মো. শাহাজামাল প্রমূখ। এসময় মৎস্য চাষি শহীদ মাসুউদ বলেন, আমি একজন মৎস্য চাষি হয়েও উপজেলা মৎস্য অধিদপ্তরে মৎস্য চাষি হিসাবে, আমার নাম অন্তর্ভুক্ত আছে কি না, তা আমি জানি না। আজকের এ মৎস্যপক্ষ দিবসে আলোচনা সভায়েও তেমন মৎস্য চাষি দেখা যাচ্ছে না।
রৌমারীতে জাতীয় মৎস্য পক্ষ পালিত
