জাতীয় মৎস্যপক্ষ উপলক্ষে সরিষাবাড়ীতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

সরিষাবাড়ী সংবাদদাতা
রুপালি মরচে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ, এ প্রতিবাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গতকাল রোববার সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের করা। আলোচনা সভা শেষে পরে মৎস চাষীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও সিনিয়র মৎস্য অধিদপ্তর সরিষাবাড়ীর উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সরিষাবাড়ী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে, জাতীয় মৎস্যপক্ষ উপলক্ষে উপজেলা পরিষদ থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা। স্বাগত বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীম। আরো বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা অনুপ সিংহ, উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহমেদ, সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি গোলাম কিবরিয়া , মাশরুম চাষি সাব্বির সরকার প্রমুখ।