শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি
শেরপুরে হোমিওপ্যাথিক চিকিৎসকদের নিয়ে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৪ সেপ্টেম্বর সোমবার দিনব্যাপী জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত এ সেমিনার সভাপতিত্ব করেন ডীপলেড ল্যাবরেটরিজ লিমিটেড এর ডেপুটি ম্যানেজার (সেলস) তৌহিদুর রহমান খান।
ডীপলেড এর বিভিন্ন প্রোডাক্ট নিয়ে মূল আলোচনা করেন ডা. মো. ওয়াহীদুজ্জামান, স্ট্রাটেজিক মার্কেটিং ডিপার্টমেন্ট এর সিনিয়র এক্সিকিউটিভ শেখ মো. ছামী। সেমিনার সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের এরিয়া (জামালপুর-শেরপুর) ম্যানেজার কাওছার আহম্মেদ।
ডীপলেড ল্যাবরেটরিজ লিমিটেড আয়োজিত এ সেমিনারে জামালপুর ও শেরপুরের প্রায় দুইশত হোমিও চিকিৎসক অংশগ্রহণ করেন।
প্রতিষ্ঠানের স্ট্রাটেজিক মার্কেটিং ডিপার্টমেন্ট এর সিনিয়র এক্সিকিউটিভ শেখ মো. ছামী বলেন, আপনারা ভালোভাবেই জানেন, ঔষধের কোন ধরণের পাশর্^প্রতিক্রিয়া ছাড়াই হোমিও চিকিৎসা দেয়া সম্ভব বলেই হোমিও চিকিৎসার প্রতি রোগিদের দিন দিন আস্থা ও আগ্রহ বেড়েই চলেছে। আপনাদের ও রোগিদের কথা মাথায় রেখে গুণগত মান বজায় রেখে সম্পূর্ণ প্রাকৃতিক নির্যাস থেকে আমাদের ঔষধ তৈরি করা হচ্ছে। আশা করছি আমাদের এ ধারা অব্যাহত থাকবে এবং আমরা সবসময় রোগি ও আপনাদের পাশে থাকবো ভালো এবং গুণগত মানের প্রোডাক্টস নিয়ে।