সরিষাবাড়ী সংবাদদাতা
জামালপুরের সরিষাবাড়ি সিনিয়র মৎস্য অফিসারের কার্য্যালয়ের আয়োজনে ২০২৫-২৬ ইং অর্থ বছরে রাজস্ব অর্থায়নের আওতায় কার্প জাতীয় মাছের সাথে শিং মাগুর ও কৈ মাছ মিশ্র চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় উপজেলা পরিষদ হল রুমে শুরু হয়ে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুর রহমান এর সভাপতিত্বে দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ ও দিক নির্দেশনা মূললক পরামর্শ প্রধান করেন ময়মনসিং বিভাগ মৎস্য অধিদপ্তরের পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস। হাফিজুর রহমান কাজলের সঞ্চালনা ও সহযোগীতায় দিনব্যাপী মিশ্র মৎস্য চাষ প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন অঞ্চললের মৎস্য খামারী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সরিষাবাড়ীতে মাগুর শিং ও কৈ মাছ চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
