সরিষাবাড়ীতে গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ

0-3840x2160-0-0-{}-0-12#

সরিষাবাড়ী সংবাদদাতা
জামালপুরের সরিষাবাড়ীতে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী ১১৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ২৫ নভেম্বর দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি), ঢাকার আয়োজনে এবং সরিষাবাড়ী উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা একাডেমিক সুপারফাইজার এটিএম রুহুল আমিন বেগ এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা। এ সময় অনলাইন ভার্চুয়ালে বক্তব্য রাখেন জামালপুর জেলা প্রশাসক – মোহাম্মদ ইউসুফ আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য মো. ফরিদুল কবির তালুকদার। অনুষ্ঠানের বক্তব্য রাখেন-উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন সহ সরিষাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং সাংবাদিক জাকারিয়া জাহাঙ্গীর। এ সময় গ্রাম পুলিশদের মধ্যে বক্তব্য রাখেন-শামীম রেজা, আখি রাণী রাজভর, সুভাষ সহ প্রমুখ। এ সময় বক্তারা বলেন – মাসব্যাপী এ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্ব ও কর্তব্য পালনে প্রয়োজনীয় দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সদস্যদের মাঝে সনদ বিতরণ করা হয়। জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি), ঢাকা এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে এবং সরিষাবাড়ী উপজেলা প্রশাসন সার্বিক সহযোগিতা প্রদান করে। পরে অনুষ্ঠান শেষে-গ্রাম পুলিশদের মাঝে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।