সরিষাবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন ও সবক উদ্বোধন

সরিষাবাড়ী সংবাদদাতা
জামালপুরের সরিষাবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়েছে। গতকাল বুধবার ২৯ এপ্রিল বিকেলে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া বাজারে রওদাতুস সলিহীন নূরানী ও জান্নাতুন নিসা মহিলা মাদরাসার আয়োজনে মাদরাসা মাঠে শিক্ষার্থীদের মাঝে এ পুরস্কার বিতরন করা হয়।
রওদাতুস সলিহীন নূরানী ও জান্নাতুন নিসা মহিলা মাদরাসার পরিচালক মাওলানা মো: আইয়ুব আলী আনসারী সভাপতিত্বে ও শিক্ষক মো: নুর মোহাম্মদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি চাঁন মিয়া চাঁনু মন্ডল, বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আয়নাল হক, বয়ড়া আদর্শ বিদ্যানিকেতনের পরিচালক নুরুল ইসলাম, জামালপুর জেলা প্রেসক্লাবের সদস্য ও বৈশাখী টেলিভিশন ও দৈনিক ইত্তেফাক এর সাংবাদিক মোস্তাক আহমেদ মনির, মাল্টি ডিজাইন লিমিটেডের পরিচালক আসাদুজ্জামান আসাদ, মাদরাসার শিক্ষক হুসাইন আল আল কাওসার প্রমুখ। পরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেবে স্কুল ব্যাগ, সম্মাননা স্বারক ও ক্রীড়া প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।