মোস্তাক আহমেদ মনির
“দক্ষ যুব গড়বে দেশ সবার জন্য বাংলাদেশ” এই স্লোগানে জামালপুরের সরিষাবাড়ীতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে রবিবার সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ থেকে একটি র্যালী বের হয়। পরে র্যালীটি উপজেলা পরিষদ অডিটরিয়ামে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মজিদ, জনস্বাস্থ্য কর্মকর্তা প্রকৌশলী মেহেদী হাসান, মৎস কর্মকর্তা মাহমুদুল হাসান, একাডেমিক সুপারভাইজার এটিএম রুহুল আমীন বেগ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি গোলাম কিবরিয়া বাবলু, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আন্নু মিয়া, উপজেলা এনজিও ফোরামের সাধারণ সম্পাদক বাদশা ভূইয়াসহ বিভিন্ন এলাকা থেকে আগত সফল যুবক ও নারীরা বক্তব্য রাখেন। পরে আলোচনা সভা শেষে শিক্ষিত-প্রশিক্ষিত ১০ যুবক ও সংগঠনের মাঝে ঋণের চেক, বিভিন্ন যুব সংগঠনের নিবন্ধনের সনদপত্র ও যুব মহিলাদের মাঝে গাছের চারা বিতরন করা হয়।
সরিষাবাড়ীতে যুব দিবসে যুব সংগঠনের নিবন্ধন সনদ ও ঋণের চেক বিতরণ
