সরিষাবাড়ী সংবাদদাতা
সরিষাবাড়ী প্রেস ক্লাবের সাবেক অর্থ সম্পাদক, জামালপুর জেলা প্রেসক্লাবের সদস্য ও বৈশাখী টেলিভিশন / দৈনিক ইত্তেফাক ও বাণিজ্য প্রতিদিন এর সরিষাবাড়ী প্রতিনিধি সাংবাদিক মোস্তাক আহমেদ মনিরের মা মিনু বেগমের ১৬ তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার। তার রুহের মাগফিরাত কামনায় নিজ বাড়ী ও দুপুরে বয়ড়া বাজার হাফিজিয়া মাদরাসা ও এতিম খানায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মিনু বেগম ২০১০ সালের ২০ জুন নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও অসংখ্য গুনগ্রাহী রেখে গিয়েছেন। মরহুমা মিনু বেগমের জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।
সাংবাদিক মনিরের মা মিনু বেগমের ১৬ তম মৃত্যুবার্ষিকী আজ
