দেওয়ানগঞ্জ সংবাদদাতা : গতকাল বুধবার ২৬ নভেম্বর দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থ বছরের রবি মৌসুমে প্রনোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বুরো, উপসী ধান বীজ, সার ও হাইব্রিড বীজ সহায়তা বিতরনের জন্য লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আতাউর রহমান লটারীর কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন. উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস ফাতেমা, দুপ্রকের সাধারণ সম্পাদক মদন মোহন ঘোষ, কৃষি কর্মকর্তা বৃন্দ প্রমুখ।
দেওয়ানগঞ্জ লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন
