দেওয়ানগঞ্জে উন্নয়ন সংঘ-ওয়ার্ল্ড ভিশন এর উদ্যোগে মাঠ দিবস পালিত

খাদেমুল ইসলাম : দেওয়ানগঞ্জে উন্নয়ন সংঘ- ওয়ার্ল্ড ভিশন এর উদ্দ্যোগে মাঠ দিবস/২০২৬ পালিত হয়েছে। ৬ জানুয়ারি মঙ্গলবার সকালে উপজেলার দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের কাউনিয়ার চর সরকারবাড়ীর উঠানে অষ্ট্রেলিয়ান এইড, উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশন এর ক্লাইমেট স্মার্ট কৃষি মালচিং পদ্ধতিতে মরিচ চাষের ফলাফল প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ঐ দিন স্থানীয় কৃষক বিথি আক্তারের মরিচ ক্ষেত প্রদর্শন করেন অতিথিগণ। এতে অংশগ্রহণ করেন স্থানীয় উৎপাদক দলের সদস্যবৃন্দ। প্রদর্শনী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ মোঃ রতন মিয়া। এতে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘ জেসমিন প্রকল্পের সাব-ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মোঃ শরিফ উদ্দিন, সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম, এস এ এ ও মনিরুজ্জামান, এস এ এ ও খন্দকার রাসেল, রাজিয়া সুলতানা, মুরছালিন, কৃষক বিথি আক্তার সহ অন্যান্য। জেন্ডার ইনক্লসিভ মার্কেট সিস্টেমস ফর ইনপ্র“ভড নিউট্রিশন (জেসমিন) প্রকল্পটি অষ্ট্রেলিয়ান সরকারের সহায়তায় দীর্ঘদীন ধরে বাস্থবায়িত হয়ে আসছে।