ঝিনাইগাতীতে গণভোট প্রচারে ইউএনও হাট বাজারে

ঝিনাইগাতী সংবাদদাতা : গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয সংসদ নির্বাচন সামনে রেখে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল গণভোট প্রচারে উপজেলার হাটবাজারে প্রচার চালাচ্ছেন। গণভোটের নিয়ম কানুন হ্যা-না ভোট প্রদানে পথচারীদের সাথে কথা ও লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি বলেন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সংস্কার করণে হ্যা ভোটের গুরুত্ব অনেক বেশী। আপনারা আগামী ১২ই ফেব্রয়ারী ভোট কেন্দ্রে প্রবেশ করে হ্যা-না ভোটের ব্যালট হাতে নিয়ে হ্যা- ভোট দিবেন। হ্যা-না ভোটের আলোচনা করে সকল পথচারীরেকে জনসচেতনা করার জন্যে প্রচার করার অনুরোধ রাখেন। উপজেলার ঝিনাইগাতী সদর বাজার, ধানশাইল, হাতিবান্ধা,মালঝিকান্ধা, নলকুড়া, গৌরিপুর ও কাংশা ইউনিয়নের রাস্তা,ঘাট, হাটবাজারে প্রচার চালান। গণভোট প্রচারের সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা জহুরুল হক সহ রিকশাওয়ালা, শ্রমিক, ব্যবসায়ীর দোকান সহ নানা শ্রেণীর পেশার মানুষের সাথে গণভোটের লিফলেট বিতরণ করেন এই কর্মকর্তা।