নিজস্ব সংবাদদাতা : মেলান্দহের ২নং কুলিয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে গত শুক্রবার বাদ মাগরীব টনকি বাজারে এক নির্বাচনী গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রশিক্ষণ শেষে ইউনিয়ন জামায়াতের আমীর মাওঃ মো. লোকমান আলীর সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, মেলান্দহ উপজেলা জামায়াতের সেক্রেটারী কাজী মোহাম্মদ আলী ফারাজী, ইউনিয়ন সেক্রেটারী মাওঃ মো. মমতাজ উদ্দিন, জামায়াত নেতা মো. জিয়াউল ইসলাম খান, মাওঃ মো. সোলায়মান প্রমুখ। অপরদিকে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক মাওঃ মো. মজিবুর রহমান আজাদী শুক্রবার দিন ব্যাপি মেলান্দহ উপজেলার ৪ নং ও ৫নং ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সর্বস্থরের মানুষের কাছে গিয়ে ভোট প্রার্থনা করেন। এসময় উপজেলা জামায়াত আমীর মো. ইদ্রিস আলী, নায়েবে মাওঃ মো. শফিককুল ইসলামসহ জামায়াত ও শিবিরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
মেলান্দহে জামায়াতের নির্বাচনী গণ মিছিল
