মেলান্দহে আশ্রয়ণকেন্দ্রের মাটি বিক্রি করে খাচ্ছে আশ্রিতরা

Oplus_16908290

মোহাম্মদ আলী
আশ্রয়ণ প্রকল্পের মাটি বিক্রি করে খাওয়ার অভিযোগ উঠেছে আশ্রিতদের বিরুদ্ধে। মানছে না প্রশাসনের নিষেধাজ্ঞা। পুকুরের প্রয়োজেন মাটি কেটে বিক্রির কথা স্বীকার করল কমিটির নেতৃবৃন্দ ।
জেলার মেলান্দহ উপজেলাধীন দুরমুঠ ইউনিয়নের সিতানিবন্দ আশ্রয়ণ প্রকল্পের পুকুরের মাটি কেটে বিক্রি অভিযোগ উঠেছে সমিতির কমিটির বিরুদ্ধে।
এলাকাবাসী জানান, কয়েক সপ্তাহ যাবত সিতানি আশ্রয়ণ প্রকল্প বহুমুখী সমবায় সমিতি লিঃ এর নব- নির্বাচিত কমিটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে, অবৈধ ভাবে আশ্রয়ণের বিশাল পুকুরে ভ্যাকু বসিয়ে মাটি খনন করে প্রতিদিন বাহিরে বিক্রি করছেন। খবর পেয়ে উপজেলা প্রশাসনের লোকজন এসে নিষেধ করে গেলেও মানছেন না কমিটি। বরং প্রতিদিনই মাটি বিক্রির টাকায় পকেট ভারি করছেন তারা। এমন অভিযোগের ভিত্তিতে গেল সপ্তাহে সরেজমিন গেলে অভিযোগের সত্যতা মিলেছে। এসময় সিতানিবন্দ আশ্রয়ণ প্রকল্প বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সাধারণ সম্পাদক আক্কাস আলী বলেন, পুকুরটির তলা ভরাট হয়ে গেছে। শুষ্ক মৌসুমে পানি থাকে না। তাই, খনন করা হচ্ছে। আর খননের খরচ যোগাতে মাটিগুলো বিক্রি করতে হচ্ছে, বলেও জানিয়েছেন তিনি। তবে, এব্যাপারে চেষ্টা করেও জামালপুর জেলা সমবায় সমিতি লিঃ এর বক্তব্য পাওয়া যায়নি।