নিজস্ব সংবাদদাতা
জামালপুরে “মাদক প্রতিরোধ ও যুবদের সম্পৃক্ততকরণ” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৩ এপ্রিল দুপুরে সদর উপজেলা হলরুমে এডিএবি এ সেমিনারের আয়োজন করেন। জামালপুর এডিএবি’র চেয়ারম্যান মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আক্তার। প্রধান অতিথির বক্তব্যে (ইউএনও) নাজনীন আক্তার বলেন, আজকের এই সেমিনারটা আমি মনে করি যে বাস্তবসম্মত ও যুগোপযোগী এই সময়ের একটা চাহিদা ছিল এই ধরনের সেমিনারের। বর্তমান সরকারের অন্যতম একটা এজেন্ডা হচ্ছে মাদকের বিরুদ্ধে একপ্রকার যুদ্ধ। আমাদের সদরের সংসদ সদস্য এই কথা বলেছেন। আমরা সদর উপজেলাকে সম্পূর্ণ মাদক মুক্ত করতে চেষ্টা করছি। কিন্তু বাস্তবতা হলো এখানে মাদক পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে। তিনি আরও বলেন, আসলে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। সেই প্রেক্ষিতে আমাদের মাদকের যে বিষয়টি আইনগত অনেক বিষয় আছে। আবার কিছু বিষয় আছে সামাজিক। সামাজিক অংশের সচেতনতার কাজ সেমিনার বা একটা দল গঠন বলা চলে। সবাই একত্রে কাজ করে। আমি মনে করি একটা দল গঠন হয়েছে। আমাদের এইখানে কাজ করে বিভিন্ন এজেন্সি। যারা একেবারে সমাজের রোড লেভেলে রয়েছে। আমাদের যে যুবসমাজ রয়েছে গ্রামে-গঞ্জে বা এলাকায়। যেখানে মাদকের ভয়ালথাবা হয়তো প্রবেশ করেছে সেখানে যাতে প্রবেশ না করতে পারে সেই প্রেক্ষিতে তারা কাজ করবে সেটা প্রত্যাশা করি। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, এই সেমিনারে আমাদের অনেক শিক্ষার্থীরা রয়েছে। যারা যুবসমাজের অন্যতম প্রতিনিধি বা আমাদের দেশের ভবিষ্যৎ। সুতরাং তাদের মধ্যে যদি আমরা সচেতনতা ভালোমত ছড়িয়ে দিতে পারি, তাহলে আমার মনে হয় যে মাদকের ভয়াবহতা যে নির্মূল করতে চাই, সেই নির্মূলে এবারে ভালো একটা পদক্ষেপ হবে। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদাৎ হোসেন, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা (নাসিব)’র সহ-সভাপতি ছাইদা বেগম শ্যামা, সাংবাদিক শাহ্ আলী বাচ্চু, আনিছুর রহমান, প্রশিপ্স জামালপুরের পরিচালক মো. রফিকুল ইসলাম, মুক্তজীবন সংস্থার নির্বাহী পরিচালক মো. সামিউল ইসলাম, সূর্য তোরণ সমাজসেবা সংস্থার নির্বাহী পরিচালক খোরশেদ আলম প্রমুখ। সেমিনারে শিক্ষক, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ এবং স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।
জামালপুরে মাদক প্রতিরোধ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
