দেওয়ানগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও মা সমাবেশ

খাদেমুল ইসলাম
দেওয়ানগঞ্জে উন্নয়ন সংঘ জেসমিন প্রজেক্টের উদ্যোগে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা ও ম সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আহসান হাবিব। ২৮ এপ্রিল সকালে উপজেলার চিকাজানি ইউনিয়নর বড়খাল উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক ইকরামুল হকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উন্নয়ন সংঘ জেসমিন প্রকল্পের এস ডি ও মোঃ শরীফ উদ্দিন,পুষ্টি অফিসার রাহাত আরা সামি,বিডিও বাবুল মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ। এতে ৬০ জন কিশোরী, মা, উতপাদক দলের সদস্য সহ এলাকার নানা পেশার মানুষ অংশ গ্রহন করেন।