রৌমারী সংবাদদাতা
রৌমারী উপজেলা প্রশাসন ও প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ (বালক ও বালিকা) উপজেলা পর্যায়ে চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার ৪ মে বিকেলে রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই টুনামেন্টের চুড়ান্ত খেলায় প্রধান অতিথি কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তাক পুরস্কার বিতরণ ও বক্তব্য রাখেন। রৌমারী উপজেলা নির্বাহি অফিসার আলাউদ্দিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক অধ্যক্ষ হায়দার আলী আমীর উপজেলা জামায়াতী ইসলাম, ডাক্তার রুবেল হোসাইন ভ্যাটেরিনারী সার্জন, রাজু আহমেদ যুগ্ম আহ্বায়ক উপজেলা বিএনপি, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভার:) নাজমুল করিম, শাহাদত হোসেন সাধারণ সম্পাদক উপজেলা জামায়াতী ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সামছুল আলম, মোস্তাফিজুর রহমান রঞ্জু সদস্য সচিব উপজেলা বিএনপিসহ সরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থিবৃন্দ। সোমবার বিকেলে গ্রুপ পর্যায়ে চুড়ান্ত খেলায় বালুর গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল ও যাদুরচর নতুন গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল অংশ নেয়। নতুন গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে ২/০ গোলে বজয়ী হয় বালুর গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল। অপরদিকে বালক পর্যায়ে ২য় পর্বে রৌমারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম ঝগড়ারচর আনন্দধারা সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশ গ্রহন করে। পরে ঝগড়ারচর আনন্দধারা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে রৌমারী মডেল সরকারি প্রাথমিক ২-০ গোলে বিজয়ী হয় বালক দল। খেলা শেষে প্রধান অতিথি সংসদ সদস্য বিজয়ী ও বিজীত দলকে গোল্ডকাপ প্রদান এবং শ্রেষ্ঠ খেলোয়ার এবং শ্রেষ্ঠ গোলদাতা হিসাবে মাফিয়াকে পুরস্কৃত করেন। খেলা দুটি পরিচালনা করেন, ফুটবল ফেডারেশন ট্রেনিংপ্রাপ্ত রাজু আহমেদ।
রৌমারীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ বালক বালিকা ফুটবল টুর্নামেন্ট চুড়ান্ত খেলা অনুষ্ঠিত
