ইসলামপুরে চিহ্নিত মাদক কারবারি ও জুয়াড়িদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

ইসলামপুর সংবাদদাতা
জামালপুরের ইসলামপুর মাদক কারবারি ও জুয়াড়িদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার ৫ মে বিকালে উপজেলার চর পুটিমারী ইউনিয়নের চিনারচর এলাকায় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, চরপুটিমারী ইউনিয়ন যুবদলের যুবদলের সদস্য সচিব শাহানুর রহমান পলাশ, ও আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, জুয়া এবং অনৈতিক কর্মকাণ্ড চলে আসছে। এসব কার্যকলাপে সমাজ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাদক, জুয়া ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ তুলে তাদের দ্রুত গ্রেফতার এবং দল থেকে বহিস্কারের দাবী জানান। ভুক্তভোগী শারমিন আক্তার বলেন, শাহানুর রহমান পলাশের সঙ্গে তার বিয়ের এক বছর পর বিবাহবিচ্ছেদ হয়। দাম্পত্য জীবনে একসঙ্গে থাকায় গোপনে ভিডিও ধারণ করেছে। ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে চাঁদা দাবি করছে। টাকা দিতে অস্বীকৃতি জানালে ভিডিওটি অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন সময় আমার পরিবারকে হুমকি দিয়ে আসছে। মানববন্ধন কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টাও করা হয়েছে। পলাশের বিরুদ্ধে এ বিষয়ে গত ২৮ এপ্রিল ময়মনসিংহ সাইবার ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করা হয়েছে। মানববন্ধনে অংশগ্রহণ কারীরা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।