মোহাম্মদ আলী
প্রতিবেশীর সাথে প্রতিহিংসা বশতঃ গ্রামের মানুষের যাতায়াতের পথ বন্ধ করে দিয়েছে অপর প্রতিবেশী। হাটবাজার, অফিস আদালতে ও স্কুল কলেজে যেতে পারছে না ৩ গ্রামের মানুষ। চলাচলে দেখা দিয়েছে চরম দুর্ভোগ। জেলা প্রশাসকসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ। সরকারি রাস্তা বন্ধ করার অভিযোগ অস্বীকার অভিযুক্তদের।অভিযোগ সূত্রে জানা যায়, মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়নের রূপসীহাটা গ্রামের বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউণ্ডারি ওয়াল নির্মাণকে কেন্দ্র করে কাউরাবাড়ি, রূপসীহাটা, খালেরপাড় অন্যান্য গ্রামের মানুষের চলাচলের পুরাতন রাস্তাটি বন্ধ হয়ে যায়। গ্রামের মানুষের সেই দুর্ভোগ নিরসনে স্থানীয় ইউপি সদস্য ও গ্রামবাসী মিলে প্রায় আড়াই শতাংশ জমি কিনে ইউনিয়ন পরিষদের নামে হস্তান্তর করেন। পরবর্তীতে সেই জমির উপর দিয়ে রাস্তা তৈরি করে দেয় ইউনিয়ন পরিষদ। কিন্তু, হঠাৎ করে প্রতিবেশীর সাথে ব্যক্তিগত বিরোধকে পুঁজি করে সরকারি সেই রাস্তা বাঁশের খুঁটি বন্ধ করে দেয় রূপসীহাটা গ্রামের আঃ মালেক, আমেজ উদ্দিন, মিষ্টার, মুঞ্জুরুল হক ও ময়না বেগম।
ফলে, বন্ধ হয়ে যায় ৩ গ্রামের প্রায় ৩ হাজার মানুষের যাতায়াতের পথ। যার কারণে কয়েক সপ্তাহ যাবত চরম দুর্ভোগ পোহাচ্ছেন তারা।এব্যাপারে অভিযোগকারীদের একজন জানান, তারা কোনো সরকারি রাস্তায় বন্ধ করেনি। তারা তাদের রেকর্ডীয় জমির উপর ঘের দিয়েছে। এই নিয়ে গ্রামবাসীর মধ্যে অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছে। বিষয়টি আশু নিষ্পত্তির জন্য স্থানীয় প্রশাসনের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।
মেলান্দহে যাতায়াতের পথ বন্ধ ॥ স্কুলে যেতে পারছে না শিক্ষার্থীরা
