আজ ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাসের নিবন্ধন

সার্ভার ও স্টোরেজ রক্ষণাবেক্ষণ কাজের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর অনলাইন কার্যক্রম আংশিকভাবে বন্ধ থাকবে। এ কার্যক্রম আজ বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে বলে বিআরটিএ কর্তৃপক্ষ জানিয়েছে। এ বিষয়ে গতকাল বুধবার একটি নোটিশ জারি করেছে বিআরটিএ কর্তৃপক্ষ। নোটিশে বিআরটিএ কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত এই সময়ের মধ্যে তাদের সার্ভার ও স্টোরেজ সিস্টেমের মেইনটেনেন্স কার্যক্রম পরিচালিত হবে। ফলে এ সময় ফুয়েল পাসের অনলাইন নিবন্ধন সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে। সংশ্লিষ্টদের প্রয়োজনীয় কাজ নির্ধারিত সময়ের বাইরে সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে। সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।