সরিষাবাড়ী সংবাদদাতা
জামালপুরের সরিষাবাড়ীতে কর্মরত বিভিন্ন ঔষধ কম্পানীর প্রতিনিধিদের পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত এবং ঔষধ কোম্পানির প্রতিনিধিদের “দালাল” বলে আখ্যায়িত করা ও হয়রানি হেনস্থার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সরিষাবাড়ী ঔষধ প্রতিনিধি সংস্থা “ফারিয়া”র আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন সরিষাবাড়ী-তারাকান্দি প্রধান সড়কে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশ শেষে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করেন ফারিয়ার সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন সরিষাবাড়ী ঔষধ প্রতিনিধি সংস্থা ফারিয়ার সভাপতি মোঃ ফরহাদ হোসেন মানিক, সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান মজনু, সাংগঠনিক সম্পাদক মো: জাহাঙ্গীর আলম খোকন, নির্বাহী সদস্য এস এম খুররম আজাদসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা। কর্মসূচিতে বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যখাতে ওষুধ সংক্রান্ত তথ্য পৌঁছে দিয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন ঔষধ প্রতিনিধিগণ। অথচ নানা সময় তাদের অযৌক্তিক হয়রানি ও অপমানের শিকার হতে হয়, যা অত্যন্ত উদ্বেগজনক। দেশের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখা ঔষধ প্রতিনিধিদের প্রতি এ ধরনের আচরণ বন্ধ ও সংশ্লিষ্টদের প্রতি সম্মানজনক আচরণ নিশ্চিত করার দাবিও জানান তারা।
সরিষাবাড়ীতে ঔষধ প্রতিনিধিদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
