দেওয়ানগঞ্জ সংবাদদাতা
প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনার অংশ হিসেবে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি এবং বেসামরিক বিমান পরিবহন পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের নির্দেশনায় দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল উপজেলা, পৌর এবং কলেজ শাখার আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। গত ১২ মে মঙ্গলবার দুপুরে উপজেলার পূল্যাকান্দী ঝালোরচর সড়কের দুপাশে বৃক্ষরোপণ করা হয়। বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মুহাম্মদ জহুরুল হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা, সিনিয়র সহ-সভাপতি বাবু শ্যামল চন্দ, পৌর বিএনপির সভাপতি মনজুরুল ইসলাম, ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু , উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, শ্রমিক দলের সভাপতি আব্দুর রাজ্জাক । ছাত্রদলের দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সভাপতি এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ বিন আনোয়ার সজীব, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রুহেল, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন আল মামুন, ছাত্রদলের পৌর শাখার সভাপতি বিপ্লব মন্ডল, সাধারণ সম্পাদক সানি, সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন এবং ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি,এবং উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাঈদ বিন আনোয়ার সজীব বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর পরিকল্পনা এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম, রশিদুজ্জামান মিল্লাত মহোদয়ের নির্দেশনা পর্যায়ক্রমে এই মৌসুমে এই উপজেলার ৮টি ইউনিয়নে ৮ হাজার এবং পৌরসভায় ২ হাজার বৃক্ষ রোপন করা হবে। আমরা চাই বৃক্ষরোপণের মাধ্যমে এই দেশে প্রাকৃতিক ভারসাম্য ফিরে আসুক। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা বলেন,দেওয়ানগঞ্জ উপজেলা কে সুন্দর রাখার স্বার্থে ভালো রাখার স্বার্থে মাননীয় প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন। যার অংশ হিসেবে হাসপাতাল পরিচ্ছন্ন কর্মসূচি বৃক্ষরোপন কর্মসূচি এসব কর্মসূচি পালিত হচ্ছে। দেওয়ানগঞ্জ বকশীগঞ্জ দুই উপজেলায় আমরা লক্ষাধিক বৃক্ষরোপণ করব ইনশা আল্লাহ।
দেওয়ানগঞ্জে ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
