দেওয়ানগঞ্জে শহীদ ছানা সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে বয়স্ক অসহায় নারী-পুরুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল

খাদেমুল ইসলাম
জামালপুরের দেওয়ানগঞ্জে শহীদ ছানা সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ২ শতাধিক বয়স্ক অসহায় নারী-পুরুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দেওয়ানগঞ্জ উপজেলার বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও দানবীর প্রগতি লাইফ ইন্সুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোঃ জালালুল আজিম চিশতির অর্থায়নে ৯ আগস্ট রোববার সকালে সাবেক কমিশনার রঞ্জু আহমেদ এর আয়োজনে উপজেলার বেলতলী বাজার রেলক্রসিং শহীদ ছানা চত্ত্বরে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ আঃ রশিদ সাদা, দেওয়ানগঞ্জ পৌর বিএনপির সভাপতি মোঃ মঞ্জুরুল হক মঞ্জু, দেওয়ানগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার সমাজসেবক মোঃ রঞ্জু আহমেদ ও সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন, শহীদ ছানা সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি, আজিম নগর ঈদগাহ মাঠ সভাপতি, আজিম নগর গোরস্থান সভাপতি ও আজিম নগর মার্কাস মসজিদ কমিটির সভাপতি সাবেক রেল কর্মকর্তা আলহাজ¦ মোঃ জাকির হোসেন। উল্লেখ্য, ১৯৭১ সালে সর্বপ্রথম দেওয়ানগঞ্জে স্বাধীন বাংলার পতাকা উত্তোলনকারী বুয়েটের সাবেক মেধাবী ছাত্র নেতা শহীদ আনোয়ারুল আজিম ছানা কে বর্বর পাক হানাদার বাহিনী পরবর্তীতে নির্মমভাবে হত্যা করে। তারই নামানুসারে ও স্মৃতি ধরে রাখার লক্ষে এলাকাবাসী গঠন করে শহীদ ছানা সমাজ উন্নয়ন সংস্থা। এ সংস্থার উদ্যোগে সংস্থার প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও দানবীর প্রগতি লাইফ ইন্সুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোঃ জালালুল আজিম চিশতির ব্যক্তিগত অর্থায়নে এলাকায় নানাবিধ সমাজ উন্নয়নমূলক কাজ করা হয়ে থাকে। সংস্থাটি অত্রাঞ্চলে ব্যাপক সুপরিচিত ও জনহিতকর সংস্থা হিসেবে বহুল পরিচিত। রোববার গরিব অসহায় নারী পুরুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠান কালে ফোনে জালালুুল আজিম চিশতি এ সাংবাদিকে জানান, আগামীতে আরো বড় পরিসরে বিপুল সংখ্যক গরীব অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করার পরিকল্পনা রয়েছে।