সরিষাবাড়ীতে অনুষ্ঠিত হল টফি-সাথী লুডু টুর্নামেন্ট : চ্যাম্পিয়ন এলিজা

মোস্তাক আহমেদ মনির
জামালপুরের সরিষাবাড়ীতে জমকালো উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হল টফি-সাথী লুডু টুর্নামেন্ট। গত শনিবার সন্ধায় পৌর এলাকার মহিলা কলেজ মোড়ে মায়ের দোয়া কফি হাউজে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা কেন্দ্র করে “টফি-সাথী লুডু টুর্নামেন্টের আয়োজন করা হয়। জানা যায়, টফি ও সাথী বিভিন্ন সময় এলাকায় নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় শনিবার সন্ধায় শৈশবের সব বান্ধবীদের নিয়ে “টফি-সাথী লুডু” খেলার আয়োজন করে। গত শনিবার সন্ধা থেকে ১৬ জনের অংশ গ্রহণে ২ পর্বের খেলা অনুষ্ঠিত হয়। পরে ২ পর্বের ৪ জন বিজয়ীদের নিয়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এসময় ফাইনালে হোসনেআরা বিউটি, আবিদা সুলতানা, রিমা আক্তার ও এলিজা আক্তার অংশ নেয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন খেলার আয়োজক সাবিহা দিন আফরোজ টফি ও নিলুফা হাসনাত সাথী। এসময় উপস্থিত ছিলেন, খেলায় তত্বাবধায়ক রেজা ইমরান হাসান রাহুল, লিজা, সাবরিন জামান তানিয়া, শিফা আক্তার প্রমুখ। ব্যতিক্রমি এই লুডু টুর্নামেন্টকে কেন্দ্র করে খেলাপ্রেমী মধ্যে বেশ আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রতিযোগিতাকে সফল ও প্রাণবন্ত করে তুলতে আয়োজকদের পক্ষ থেকে নানা ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়।