স্টাফ রিপোর্টার
দিন যত যাচ্ছে ততই ঘনিয়ে আসছে নির্বাচন। আর সবার মুখে মুখে ছড়িযে পড়ছে একটি নাম। জনমনে বাড়ছে বিশ্বাস ও আস্থার সঞ্চার। ধনী গরীব সকলের পছন্দের কোঠায় ঠাঁই পাচ্ছেন তিনি। অনেক মনে করছেন, পরিবেশ পরিস্থিতি অনুকূলে থাকলে এবারে পাথালিয়ার কাউন্সিলর হতে যাচ্ছেন সেই ব্যক্তি মোহাম্মদ আলী (সাংবাদিক)!
যদিও এখনো নির্বাচনের কোনো দিন ক্ষণ ঠিক হয়নি। ঘোষণা হয়নি তফসিল। তারপরও সারাদেশের ন্যায় জামালপুর পৌরসভা নির্বাচনের প্রচার প্রচারণায় নেমেছেন সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।
প্রচারণার অংশ হিসেবে একেকজন বেছে নিয়েছেন একেকরকম কৌশল। কেউ ব্যানার বিলবোর্ডের মাধ্যমে ভোটারদের দিচ্ছেন শুভেচ্ছা, কেউ চালাচ্ছেন পরিস্কার পরিচ্ছন্নতার অভিযান। আবার কেউ মসজিদে মসজিদে গিয়ে চাইছেন দোয়া, কেউ আবার সরাসরি ভোটারদের দ্বারেদ্বারে ঘুরে চাইছেন আগাম ভোট।
বসে নেই জামালপুর পৌরসভার ১নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী, নতুন মুখ মোহাম্মদ আলী (সাংবাদিক)। তিনিও ইতোমধ্যে নির্বাচনির মাঠে আত্মপ্রকাশ করেছেন। তিনি প্রতিদিনই এলাকার ভোটারদের সাথে কুশল বিনিময় করে নিজের প্রার্থীতার জানান দিচ্ছেন এবং দোয়া চাইছেন। করছেন সমাজের ছোটখাটো কাজ। সাধ্যমতো সামর্থ্য নিয়ে পাশে দাঁড়াচ্ছেন গরীব দুখীর। অবদান রাখছেন আর্ত মানবতার সেবায়। ওয়ার্ডবাসীও তার এ কাজে দিচ্ছেন সাড়া। তার আচার ব্যবহারে মুগ্ধ হয়ে দিচ্ছেন ভোটের আশ্বাস ও নির্ভরতা।
ফলে, প্রতি প্রতিদিনই বাড়ছে মোহাম্মদ আলীর জনপ্রিয়তা ও জনসম্পৃক্তা। ক্রমেই খুলে যাচ্ছে সম্ভাবনার দ্বার। তার কর্মী সমর্থকরা বলছেন, পরিবেশ পরিস্থিতি যদি এমন অনুকূলে থাকে আর আল্লাহ যদি চান তাহলে এবারে পাথালিয়া কাউন্সিলর হবেন, মোহাম্মদ আলী (সাংবাদিক) ইনশাআল্লাহ!
নির্বাচনের মাঠে এগিয়ে মোহাম্মদ আলী
