নিজস্ব সংবাদদাতা
জামালপুর সদরের অনন্তবাড়ী গ্রামে মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ সেপ্টেম্বর দুপুরে জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি সদস্য গোলাম সোবাহানী লিটন, শ্রমিকদল নেতা সবুজ মিয়া ও সরোয়ার আলম রনি, সেলিম মিয়া, জহুরুল ইসলাম, মাসুদ ও রিক্তা বেগম। এসময় বক্তারা অভিযোগ করেন, অনন্তবাড়ী গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোরশেদা বেগম ও তার স্বামী অলিল, মাদক ডিলার খলিল, হাসমত, শানু, শানুর স্ত্রী কাকুলী, ফরিদা, ফরিদার ছেলে হৃদয় এলাকায় মাদকের সিন্ডিকেট গড়ে তুলেছে। স্থানীয়রা মাদক বিক্রি ও সেবনে বাঁধা দিলে তাদের উপর হামলা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। স্থানীয়রা সকল মাদক কারবারিকে দ্রুত গ্রেপ্তার ও মিথ্যা মামলা থেকে গ্রামবাসীদের রক্ষায় প্রশাসন ও সরকারের সহায়তা চেয়েছেন। মাদক কারবারে বাঁধা দেওয়ায় মাদক কারবারী মোরশেদা বেগম সরোয়ার আলম রনির বিরুদ্ধে নারী নির্যাতনের মিথ্যা মামলা দায়ের করেছেন। এছাড়াও শফিকুল, শম্পা আক্তার ও শারমিন আক্তারসহ কয়েকজন গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলাদায়ের করেছেন মাদক কারবারীরা। মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী অংশ নেন।
জামালপুর সদরের অনন্তবাড়ীতে মাদক বিরোধী মানববন্ধন
