মাদারগঞ্জে আব্দুল আলী মির্জা কাশেম কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ

মাদারগঞ্জ সংবাদদাতা
জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার আব্দুল আলী মির্জা কাশেম কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষ শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আব্দুল আলী মির্জা কাশেম কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ মো. গোলাম রব্বানীর সভাপতিত্বে ও অত্র প্রতিষ্ঠানের বাংলা প্রভাষক জগলুল পাশা এবং ইংরেজি প্রভাষক সুলতানা রাজিয়ার সঞ্চালনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্য উপজেলা বিএনপি’ র সহ-সভাপতি মোহাম্মদ সালেহীন সবুজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সাকু, সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ, হেলাল উদ্দিন। আনিসুর রহমান, আবুল কাশেম, মাদারগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, সহকারী শিক্ষক মাকসুরা বেগম, আব্দুল হাকিম প্রমূখ। অনুষ্ঠানে প্রভাষক মীর আব্দুল বাকী এবং ওমর ফারুক গজল ও হাদিস পরিবেশন করেন। এরপর নবীন শিক্ষার্থীদের রজনীগন্ধা ফুলের স্টিক দিয়ে বরণ করে নেয়া হয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য শেষে দোয়া করা হয়। এ সময় অত্র প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক, প্রভাষক, সহকারী শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় নেতৃবৃন্দ, শতাধিক শিক্ষার্থী সহ তৃতীয় ও ৪ র্থ শ্রেণীর কর্মচারীরা উপস্থিত ছিলেন।