ঝিনাইগাতী ট্রাক, মিনিট্রাক, ড্রামট্রাক, ট্যাংকলড়ী ও কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ঝিনাইগাতী সংবাদদাত
’শেরপুর জেলার ট্রাক, মিনিট্রাক, ড্রামট্রাক, ট্যাংকলড়ী ও কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়ন -রেজি নং ঢাকা -৩২৭৭ আওতাধীন এর উদ্যোগে ত্রিবার্ষিক সাধারণ সভা ২০২৬ আজ বৃহস্পতিবার বিকালে শ্রমিকদের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি সিরাজুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি শেরপুর -৩ আসনের এমপি মাহমুদুল হক রুবেলের স্থানে উপজেলা বিএনপির আহবায়ক শাহাজাহান আকন্দ উপস্থিত ছিলেন। সেলিমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপজেলা বিএনপির সদস্য সচিব লুৎফর রহমান, যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান, জেলা শ্রমিক সংগঠনের সভাপতি ফারুক আহমেদ সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও বর্তমান এবং সাবেক শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় সংগঠনের আয় ব্যায় হিসাব তুলে ধরা হয়।বিএনপির নেতৃবৃন্দরা শ্রমিকদের মধ্যে ঐক্য গড়ে তুলার তাগিদ দিয়ে বর্তমান সরকারকে সহযোগিতা করার আহবান রেখে সুন্দর একটি কমিটি করার জন্যে তাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে বলে জানান।