শেরপুর সীমান্তে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ

ঝিনাইগাতী প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদী উপজেলার হাড়িয়ায়াকোনা সীমান্ত এলাকা থেকে চোরাই পথে আনা ভারতীয় কসমেটিকস জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ১১লাখ ৭৬ হাজার ৫০০ টাকা। গতকাল শুক্রবার ২ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে কর্ণঝোড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকায় এ অভিযান চালান। এ সময় চোরাই পথে আনা ভারতীয় কসমেটিকস, জব্দ করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।