দেওয়ানগঞ্জ সংবাদদাতা
জামালপুরের দেওয়ানগঞ্জে উন্নয়ন সংঘ জেসমিন প্রজেক্টের উদ্যোগে ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ ও অস্ট্রেলিয়ান এইড-এর সহযোগিতায় “বাল্য বিয়ে বন্ধ করি” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস ২০২৬ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা, চিত্রাঙ্গন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল ১১ অক্টোবর রোববার সকালে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের পোল্যাকান্দি মাতৃছায়া বিদ্যা নিকেতন মাঠে আয়োজিত আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে দিবস উপলক্ষে এক আলোচনা সভা মাতৃ ছায়া বিদ্যানিকেতনের অধ্যক্ষ ও পরিচালক মোঃ কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে এবং উন্নয়ন সংঘ জেসমিন প্রজেক্টের জেন্ডার অফিসার মনোয়ারা পারভীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উন্নয়ন সংঘ জেসমিন প্রজেক্টের সাব ডিস্ট্রিক কো অর্ডিনেটর নুর মোহাম্মদ, দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম, প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, জেসমিন প্রজেক্টের বিডিও মোঃ মিজানুর রহমান, বিডিও সাখাওয়াত হোসেন, শিক্ষক হারুন অর রশিদ, শিক্ষক পার্থ সারতী বিশ^াস, শিক্ষক আয়েশা সিদ্দিকা মৌসুমী ও রশিদা আক্তার সহ অন্যান্য। শিশু বক্তাদের মধ্যে জান্নাতুল ফেরদৌসি, ঈশামনি, দিশামনি সহ অন্যান্য। অনুষ্ঠানে ১০০ জন নারী পুরুষ অংশগ্রহন করেন। এর মধ্যে ২০ জন শিশু শিক্ষার্থী চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশনেন। এতে প্রথম স্থান সুপ্তি আক্তার, দ্বিতীয় ছোয়দা নবী সাওলিন ও তৃতীয় স্থান লাভ করে তাসকিন। বাল্য বিয়ে প্রতিরোধ, মেয়েদের অধিকার নিশ্চিত করা, শিক্ষার প্রসার, নেতৃত্ব বিকাশ ও কন্ঠস্বর জোরদার ও স্বাস্থ্য ও সুরক্ষা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তাগণ।
দেওয়ানগঞ্জে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা
