আজ ১৪ নভেম্বর দেওয়ানগঞ্জে পালিত হবে কবি সুফি খাজা মনিরের ৬০ তম শুভ জন্ম দিন

খাদেমুল ইসলাম
প্রতিবছরের মতো আজ ১৪ নভেম্বর ২০২৬ইং শনিবার সন্ধ্যায় বিটিভির গীতিকার ও প্রখ্যাত সাহিত্যিক কবি সুফি খাজা মনিরের ৬০ তম শুভ জন্ম উৎসব তাঁর নিজ বাড়ী মোস্তফা নগর দক্ষিণ চিকাজানী দেওয়ানগঞ্জ পৌরসভা, জামালপুরে অনুষ্ঠিত হচ্ছে। উক্ত অনুষ্ঠানে সরকারি বেসরকারি পর্যায়ের কর্মকর্তা, গণ্যমান্যব্যক্তিবর্গ সহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত কবির ভক্তবৃন্দ অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানে কবির জীবন, লেখালেখি নিয়ে আলোকপাত করা হবে। এছাড়া বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ^বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও বিভিন্ন পেশার ভক্তগণ কবিকে মাল্যদান, উপহার প্রদান, কবি রচিত বিভিন্ন কাব্যগ্রন্থ থেকে কবিতা আবৃত্তি ইত্যাদি কর্মসূচির মাধ্যমে দিবসটি উদ্যাপন করা হচ্ছে। অনুষ্ঠানের দ্বিতীয়পর্বে বাংলাদেশ টেলিভিশনের শিল্পী মোঃ লিয়াকত আলী, মোঃ ছানোয়ার হোসেন, ইউটিউব চ্যানেল সুফি সঙ্গীতের মোঃ মিজান আল মোস্তফা নগরীসহ কবির ভক্তবৃন্দ কবি রচিত সুফি সঙ্গীত পরিবেশন করবেন।