ক্যারিয়ারে এক নতুন অধ্যায়ে পা রাখার পথে টলিউড অভিনেত্রী পার্নো মিত্র। প্রথমবারের মতো বিশ^খ্যাত কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে যাচ্ছেন এই সুন্দরী। তবে এবারের যাত্রা অভিনেত্রী হিসেবে নয়, বরং পর্দার পেছনের এক নতুন ভূমিকায় নিজেকে তুলে ধরবেন তিনি। সামাজিক মাধ্যমে অভিনেত্রী জানিয়েছেন, ‘স্পিরিট অফ দ্য ওয়াইল্ড লাইফ’ নামক একটি তথ্যচিত্রের নির্বাহী প্রযোজক হিসেবে আন্তর্জাতিক এই মঞ্চে উপস্থিত থাকবেন তিনি। ট্যাবারনাকল স্ট্রিট ফিল্মস ও আদ্যা ফিল্মসের ব্যানারে নির্মিত ‘স্পিরিট অফ দ্য ওয়াইল্ড লাইফ’ পরিচালনা করেছেন শ্রীময়ী চক্রবর্তী। তথ্যচিত্রটির গল্প আবর্তিত হয়েছে অঙ্কিতা ও বিনু নামের দুই সাঁওতাল নারীর জীবন সংগ্রামকে কেন্দ্র করে। মহুয়া তৈরি ও বিক্রি করে জীবিকা নির্বাহ করা এই দুই নারীর স্বপ্ন ও অস্তিত্ব রক্ষার লড়াই এখানে তুলে ধরা হয়েছে। এই কাজের সঙ্গে যুক্ত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে পার্নো জানান, যেকোনো ভালো কাজের সঙ্গে থাকতে তিনি পছন্দ করেন এবং কান উৎসবের অভিজ্ঞতার জন্য মুখিয়ে আছেন। বলিউড থেকে নিয়মিতভাবে ঐশ^রিয়া রাই বচ্চন, দীপিকা পাড়ুকোন ও বিদ্যা বালনের মতো তারকাদের কান উৎসবে দেখা যায়। এবার টলিউডের পার্নো মিত্রের পাশাপাশি বলিউডের তারা সুতারিয়াও প্রথমবারের মতো এই উৎসবে অংশ নিতে যাচ্ছেন।
Related Posts
অনন্যাকে ‘আপত্তিকর’ স্পর্শ, সমালোচনার মুখে করণ জোহর
- আজ ডেস্ক
- March 30, 2026
বড় সমালোচনা ও বিতর্কের মুখে পড়েছেন বলিউড নির্মাতা ও প্রযোজক করণ জোহর। মূলত, অভিনেত্রী অনন্যা […]
এবার লালা অমরনাথের বায়োপিকে দেখা যাবে আমির খানকে
- আজ ডেস্ক
- May 19, 2026
ফের এক হচ্ছেন আমির ও আশুতোষ। অভিনেতা ও নির্মাতা জুটির আলোচিত সিনেমা ‘লগন’। ক্রিকেটকে কেন্দ্র […]
নতুন মাইলফলক স্পর্শ করলো ‘সুপার মারিও’
- আজ ডেস্ক
- May 5, 2026
উত্তর আমেরিকার বক্স অফিসে নতুন মাইলফলক ছুঁয়েছে অ্যানিমেটেড সিনেমা ‘দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি’। মুক্তির […]
