মোহাম্মদ আলী
দুরমুঠ ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান, একাধিক মামলার আসামি, সৈয়দ খালেকুজ্জামান জুবেরীকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইউনিয়ন বিএনপি ও স্থানীয় জনগণ। গেল সপ্তাহে তাকে অনতিবিলম্বে গ্রেফতারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল করেছে ১নং দুরমুঠ ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ -সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় জনগণ।
আন্দোলনকারীরা জানান, দুরমুঠ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি, কলাবাঁধা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও দুরমুঠ ইউপি চেয়ারম্যান, সৈয়দ খালেকুজ্জামান জুবেরী একজন, সন্ত্রাসী, দুর্নীতিবাজ এবং ভূমিদস্যু। সে ১৭ বছর আওয়ামী লীগের ক্ষমতাকে ব্যবহার করে জনগণের নামে সরকারি বরাদ্দের কাজ না করে আত্মসাৎ, গরীব দুঃস্থ মানুষের টিনসহ ত্রাণসামগ্রী বিক্রি, অসহায় মানুষের জমি দখল, অবৈধ নিয়োগ বাণিজ্য করে জনগণের সম্পদ লুটপাট করেছে। এছাড়া ৫ অগাস্টের পর স্থানীয় পেশিশক্তি ব্যবহার করে বিএনপির দলীয় নেতাকর্মীদের উপর সন্ত্রাসী তাণ্ডব চালিয়েছে। এসব ঘটনায় মেলান্দহ থানায় তার বিরুদ্ধে ২টি মামলা হয়েছে। অথচ রহস্যজনক কারণে পুলিশ তাকে গ্রেফতার করছে না। এমতাবস্থায়, গত ১৪ এপ্রিল জুবেরী তার বাড়িতে অবস্থান করছে বলে খবর পেয়ে ইউনিয়ন বিএনপির দলীয় নেতাকর্মী ও এলাকাবাসী তার বাড়ি ঘিরে ফেলে। এসময় স্থানীয় বিএনপির একজন প্রভাবশালী নেতার ছত্রছায়ায় বহু অপকর্মের হোতা, ফ্যাসিস্ট জুবেরী পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
এঘটনায় ক্ষুব্ধ নেতাকর্মী ও স্থানীয় জনগণ জুবেরীকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে। তাদের দাবি, অনতিবিলম্ব কুখ্যাত সন্ত্রাসী, ফ্যাসিস্ট জুবেরীকে গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলনের যাবেন তারা। এব্যাপারে জুবেরীর বিরুদ্ধে একটি মামলার বাদী, দুরমুঠ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, আক্তারুজ্জামান বাদল, দুঃখ প্রকাশ করে বলেন, আমাদের দলের ভিতরে দুই একজন প্রভাবশালী নেতা জুবেরীসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের পূণঃ প্রতিষ্ঠার মদদ যোগাচ্ছেন।
আওয়ামী নেতা জুবেরীকে গ্রেফতারের দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল
