দেওয়ানগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে উদ্বোধন র‌্যালী আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ

খাদেমুল ইসলাম
জামালপুরের দেওয়ানগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ ১৬-১৮ আগস্ট ২০২৬ উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ, র‌্যালী, আলোচনা সভা ও মৎস্য চাষীদের মাঝে পুরষ্কার বিতরণর অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৬ আগস্ট রোববার সকালে দেওয়ানঞ্জ মডেল থানার সামনে পুরানো ব্রহ্মপুত্র নদে দিবস উপলক্ষে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার শাহ্ জহুরুল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহমুদুল ইসলাম, দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আঃ রশিদ সাদা, উপজেলা মৎস্য অফিসার শফিউল আলম, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাদেক আকতার নেওয়াজি টফি সহ অন্যান্য। উপজেলা হলরুমে উপজেলা প্রশান ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ্ জহুরুল হোসেন। রুপালী মৎস্যে স্বনির্ভর সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে, উপজেলা মৎস্য অফিসার শফিউল আলমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পল্লী উন্নয়ন অফিসার মোখলেছুর রহমান, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাদেক আকতার নেওয়াজি টফি, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার ফারজানা ইয়াসমিন। সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম। এছাড়া মৎস্য জীবিদের পক্ষ থেকেও বক্তব্য রাখেন, মৎস্য জীবি সমিতির নেতৃবৃন্দ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, হাফেজ সামিউল হক। শেষে মৎস্য জীবিদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।