মো. রফিকুল বারী
“রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুর ২ টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ চত্বর হতে ব্যানার ফেস্টুনসহ এক বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদারগঞ্জ পৌরসভার প্রধান সড়কে গিয়ে শেষ হয় এবং পরে উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করণ করা হয়। উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর আয়োজনে এই র্যালিতে স্থানীয় বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা ও সাংবাদিকরা অংশ নেন। র্যালি শেষে উপজেলা পরিষদ খরকা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা দেশের মৎস্য সম্পদের টেকসই উন্নয়ন ও সম্প্রসারণ কার্যক্রম জোরদার করনের প্রত্যয় ব্যক্ত করেন। সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সফল মৎস্য চাষী রাকিবুল হাসান, সবুজ মিয়া, শাহ আব্দুল্লাহ, মাদারগঞ্জ উপজেলা শাখার মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোস্তফা, মাদারগঞ্জ উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি হাবিবুর রহমান হবু, মাদারগঞ্জ প্রেস ক্লাবের সদস্য শাহীন, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রফেসর মো. রফিকুল বারী,মাদারগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মীর্জা হুমায়ূন, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সাকু, শাহ মো. মজনু ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া,সহ-সভাপতি মনজুরুল ইসলাম মুসা, মাদারগঞ্জ উপজেলা শাখার বিএনপি’র অসাধারণ সাধারণ সম্পাদক মিজানুর রহমান আকন্দ রতন, বিএনপি’র পৌর সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর, মাদারগঞ্জ উপজেলা শাখার বিএনপি’র সভাপতি এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, কৃষি অফিসার হাবিবুর রহমান, প্রাণিসম্পদ অফিসার আতিকুর রহমান। সমাজ সেবা অফিসার তৌফিকুল ইসলাম খালেকের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা জামে মসজিদের ইমাম শাহাদাত হোসেন পরে স্বাগতিক বক্তব্য রাখেন মৎস্য অফিসার কামরুজ্জামান খাঁন। অনুষ্ঠানে মৎস্য চাষী, মৎস্যজীবী, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সফল চাষীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।
মাদারগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
