ক্ষেপণাস্ত্র হামলার শুরু হয়েছে কিয়েভ

গতকাল বৃহস্পতিবার ভোরে ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়েছে। সতর্কতা সংকেত জারির পর সাংবাদিকরা একটি ক্ষেপণাস্ত্রের শব্দ ও পরপর দুটি বিস্ফোরণের আওয়াজ শুনতে পান। এ সময় মানুষকে দ্রুত আশ্রয়কেন্দ্রের দিকে ছুটে যেতে দেখা যায়। কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো নিশ্চিত করেছেন যে শহরটি ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হয়েছে। তিনি জানান, তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া ও ইউক্রেনের হামলা-পাল্টা হামলা আরও তীব্র হয়েছে। এতে বেসামরিক হতাহতের সংখ্যাও বেড়েছে। ইউক্রেনকে সমর্থন দেওয়ার বিষয়ে এক সময় অনাগ্রহী ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে গত মঙ্গলবার ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনে তিনি বলেন, মস্কোর ‘একটি সমঝোতায় পৌঁছানো উচিত।’ এছাড়া তিনি ইঙ্গিত দেন, ওয়াশিংটন রাশিয়ার ওপর পূর্বে শিথিল করা নিষেধাজ্ঞাগুলো আবারও পুনর্বহাল করতে পারে। সূত্র: এএফপি