খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইসলামপুরে বিএনপির দোয়া মাহফিল

লিয়াকত হোসাইন লায়ন
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে জামালপুরের ইসলামপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার ১৫ আগস্ট বিকালে ইসলামপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি’র ভার্চুয়ালি বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও জামালপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সুলতান মাহমুদ বাবু।তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়ার অবদান ও তার দীর্ঘদিনের নেতৃত্ব দেশের মানুষ মনে রাখবে। নানা প্রতিকূলতা ও রাজনৈতিক সংকটের মধ্যেও তিনি যে দৃঢ়তার সঙ্গে রাজনীতি করেছেন, তা দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। মাহফিলে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান শাহীন খান, সহ-সভাপতি একেএম শহিদুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, সহ-সভাপতি জয়নাল আবেদীন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আজম- উদ- দৌলাহ পালোয়ান,পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সোহেল রানা খোকন, ছাত্র বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসমত,পৌর যুবদলের আহবায়ক এনামুর কবির ডেবিট,যুগ্ম আহবায়ক মনির খান লোহানীসহ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন। দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি, উন্নয়ন, অগ্রযাত্রা ধরে রাখতে মহান রবের কাছে প্রধানমন্ত্রীকে তৌফিক দানের জন্য দোয়া করা হয়। সেই সাথে সকলের দীর্ঘায়ূ এবং সুস্থতা কামনার মধ্য দিয়ে দোয়া মাহফিলের সমাপ্তি ঘটে।