জামালপুরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৭ কোটি ৫৬ লাখ টাকার অবসর ও কল্যাণ ভাতা পেল ৫৯৬ জন বেসরকারি শিক্ষক কর্মচারী

এম.এফ.এ মাকাম
জামালপুরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ প্রদান অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে।
১৫ ই আগস্ট সকলের জামালপুর জেলা কালেক্টর এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অর্থ প্রদান অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অর্থপ্রধান অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠানের অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী,পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন, জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক আফসানা তাসলিম, জেলার শিক্ষা অফিসার মোঃ শামসুল আলম, অতিরিক্ত জেলা শিক্ষা ও অফিসার এস এম মোজাম্মেল হাসান সহ আরো অনেকে।
সারাদেশে এক লক্ষ তিন হাজার ৫৯৬ জন শিক্ষক কর্মচারীর মাঝে প্রধানমন্ত্রীর এভাবে পরিবেশ পক্ষ থেকে ২১০০ কোটি টাকা বরাদ্দর অংশ হিসেবে জামালপুর জেলায় ৪৫৯ বেসরকারি শিক্ষকে জন্য অবসর ও কল্যাণ ভাতা বাবদ ৭ কোটি ৫৫ লক্ষ ৪৯ হাজার ৬১৮ টাকা বিতরণ করা হয়।
এর আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।