জামালপুরে উৎসে কর কর্তন ও আয়কর বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
জামালপুর জেলার সকল হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিদের সাথে উৎসে কর কর্তন, পি এস আর যাচাই ও আয়কর বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার ১০ আগস্ট সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনয়েতনে ময়মনসিংহ কর অঞ্চল পারদর্শী রেঞ্জ-২ এর আয়োজনে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, কর অঞ্চল ময়মনসিংহর পরিদর্শী রেঞ্জ ২ এর যুগ্ন কর কমিশনার মোনালিসা শাহরীন সুস্মিতা, পরিদর্শী -৪ যুগ্ন-কর কমিশনার এস এম গালিব ফারুক, সিভিল সার্জন ডাক্তার আজিজুল হক, ২৫০ শয্যা জামালপুর জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক ডাক্তার মাহফুজুর রহমান সোহান, জামালপুর ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান বাপ্পি, সাধারণ সম্পাদক এ বি এম মাকসুদুর রহমান সোহেল সহ আরো অনেকে। এ সময় বক্তারা আয় কর আইন এর হালনাগাদ বিধান, উৎসে কর কর্তন পূর্বক সরকারি কোষাগারে জমাদানের নিয়মাবলী, এবং পিএসআর যাচাই করনের সুনির্দিষ্ট পদ্ধতি সম্পর্কে বিস্তারিতভাবে আলোকপাত করা হয়।